শবেবরাতে রাজধানীতে আতশবাজি ও পটকাবাজি নিষিদ্ধ করেছে পুলিশ। গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রবিবার (১৪ শাবান) দিবাগত রাতে শবেবরাতের পবিত্রতা রক্ষায় এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরকদ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
