আরেক ‘জাহালম’ আরমানের মুক্তি চেয়ে রিট

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০২:৩১ এএম

ভুল আসামি হিসেবে তিন বছর ধরে কারাগারে থাকা রাজধানীর পল্লবীর বেনারসি কারিগর মো. আরমানকে আদালতে হাজির করার নির্দেশনা ও তার কারামুক্তি চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করে গত রবিবার ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে আইনজীবী হুমায়ুন কবির পল্লব হাইকোর্টে আবেদনটি করেন।

গত ১৮ এপ্রিল একটি জাতীয় দৈনিকে আরমানকে নিয়ে ‘কারাগারে আরেক জাহালম’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন থেকে জানা যায়, বেনারসি কারিগর আরমান নির্দোষ হয়েও ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গত তিন বছর ধরে কারাভোগ করছেন। পল্লবী থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত প্রকৃত আসামি মাদক কারবারি শাহাবুদ্দিন বিহারি।

রিটকারী আইনজীবী জানান, নির্দোষ আরমানের কারাবাস কেন অবৈধ হবে নাÑ এ মর্মে রুলের আর্জি জানানো হয়েছে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ শুনানির জন্য মঙ্গলবার (আজ) দিন ধার্য করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত