বিএসএফের গুলিতে নিহত সুমনের মরদেহ হস্তান্তর

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১২:৫১ এএম

ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক সফিকুল ইসলাম সুমনের (২২) মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গত সোমবার রাতে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়। সুমন হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের সাফিরুল ইসলামের ছেলে।

হরিপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, গত সোমবার দুপুরে সীমান্ত এলাকা থেকে বিজিবির মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্ত শেষে রাতে লাশ সুমনের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

গত সোমবার ভোর ৪টার দিকে সুমন, মাসুদসহ কজন বাংলাদেশি সীমান্তের ৩৫৭ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে গরু আনার জন্য অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের বসতপুর বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সুমন নিহত হন। এ সময় বিএসএফের হাতে আটক হন মাসুদ রানা। সুমনের লাশ সীমান্তের শূন্যরেখার এপারে বাংলাদেশের অভ্যন্তরে পড়ে থাকে। এ ঘটনায় ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে চিঠি দিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়। সোমবার দুপুর ১টায় শূন্যরেখায় দুই দেশের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত