ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাইক্রোবাস জব্দ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ০১:০৫ এএম

নগরীর বন্দর থানা এলাকায় ৫ হাজার ৮৯৫ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার ভোরে বন্দরের নিমতলা বিশ্বরোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের বহনকারী মাইক্রোবাস জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন মো. হাবিজুল মিয়া (৩০) ও মো. মাসুদ রানা (৩৫)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান দেশ রূপান্তরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে গাড়িতে লুকিয়ে রাখা ৫ হাজার ৮৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, মাইক্রোবাসটিকে চেকপোস্টে থামার সংকেত দিলে মাদক ব্যবসায়ীরা রাস্তার পাশে গাড়ি থামিয়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব বলছে, তারা দীর্ঘদিন চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করত। গ্রেপ্তার হাবিজুল টাঙ্গাইলের বাসাইল থানার মৈথা গ্রামের নয়ন সিকদারের ছেলে; মাসুদ রানা একই জেলার কালিহাতী থানার চরপাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে। আইনি ব্যবস্থা নিতে গ্রেপ্তার দুজনকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত