প্রতিপক্ষের বাড়িতে বিয়ের দাওয়াত খাওয়া নিয়ে মাগুরার এক গ্রামে দুদল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। গতকাল মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে সদর উপজেলার তেঘরিয়া গ্রামে। এ সংঘর্ষে মা-ছেলেসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।
আহতদের মধ্যে জামাল মোল্যা (৩৮), শেফালি বেগম (৫০), হাশমত আলী (৫০), রেশমা খাতুন (২৬), সাজ্জাদুল (২০), মঞ্জু (১৭), জুয়েলকে (১৩) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
