গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১১:৫৩ এএম

গাজীপুরে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার রাত ১১টার দিকে মহানগরীর ধীরাশ্রম রেল সিগন্যালের দক্ষিণ পাশে এবং বুধবার সকাল ১০টার দিকে স্টেশনের আধা কিলোমিটার দূরে দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত একজনের বয়স অজ্ঞাত (৪৫)। তার পরনে কালো রঙের প্যান্ট ও ধূসর রঙের শার্ট। অপরজনের বয়স (৩৫)। তার পরনে চেক লুঙ্গি ও নীল রঙের ফুলহাতা শার্ট।

জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত জানান, সিটি করপোরেশনের ধীরাশ্রম রেলস্টেশনে মঙ্গলবার রাত ১১টার দিকে রেল সিগন্যালের দক্ষিণ পাশে এবং বুধবার সকাল ১০টার দিকে স্টেশনের আধা কিলোমিটার দূরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই দুই যুবক মারা যান।

দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত