নার্সকে যৌন হয়রানি

হাসপাতাল পরিচালকের অপসারণ দাবি

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১০:১১ পিএম

রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের পরিচালক কর্র্তৃক এক সিনিয়র স্টাফ নার্স যৌন হয়রানির শিকার হওয়ার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ নার্সরা। এ সময় তারা অভিযুক্ত পরিচালককে দ্রুত অপসারণ ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) নেত্রকোনা শাখার উদ্যোগে গতকাল বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত আধুনিক জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

অবিলম্বে অভিযুক্ত পরিচালককে দ্রুত অপসারণ ও তার শাস্তির দাবি করে মানববন্ধনে বক্তব্য রাখেন নেত্রকোনা নার্সেস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক পাপিয়া রহমান পপি প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত