মেঘনা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হওয়ার পথে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার বিস্তীর্ণ এলাকা। ওই ভাঙ্গনরোধে করণীয় নির্ধারণে গতকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কমলনগর উপজেলার মাতাব্বরহাট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
মানববন্ধনের আয়োজন করে কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ সময় মেঘনা নদীর ভয়াবহ ভাঙন থেকে উপজেলা দুটিকে রক্ষার দাবি তুলে ধরে বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক আবদুস সাত্তার পালোয়ান, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবদুল মতলব, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শামছুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে নদীভাঙন রোধে বাপাউবো চিহ্নিত ৩২ কিলোমিটার এলাকা জুড়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ জরুরি।
