গরমে সবচেয়ে বড় সমস্যায় পড়তে হয় জুতা নিয়ে। গরমের কারণে পা ঢেকে থাকে এমন জুতা পরাটা বেশ কষ্টদায়ক। আবার খোলা স্যান্ডেল পরলেও সমস্যা। খোলা স্যান্ডেলে রোদে পুড়ে পা কালো হয়ে যাওয়ার ভয় থাকে। তাই গরমে ছেলেদের জুতা নির্বাচনে বেশ ঝামেলায় পড়তে হয়। স্যান্ডেল আরামদায়ক কিন্তু সব স্থানে স্যান্ডেল পরে যাওয়া সম্ভব হয় না। এছাড়া অফিস কিংবা সে রকম কোনো স্থানে ফরমাল পোশাক পরলে তার সঙ্গেও জুতাটা মানানসই হওয়া চাই। তাহলে কী করা উচিত? চলুন তবে দেখে নেওয়া যাক এই গরমে আরাম পেতে ছেলেরা যে ধরনের জুতা পছন্দ করতে পারেন।
সিøপার : সাধারণত টি-শার্ট, পাঞ্জাবি বা ফতুয়ার সঙ্গে অনায়াসে সিøপার ব্যবহার করতে পারেন। নরম এবং একটু পুরু সোলের সিøপারগুলো আপনার পায়ে দেবে পুরোপুরি স্বস্তি। পায়ের বেশির ভাগ খোলা থাকায় পা ঘেমে ভেজার আশঙ্কা থাকবে না। অপরদিকে উঁচু সোলের কারণে পায়ে ধুলা ওঠার ভয় থাকবে কম।
স্নিকার্স : গরমেও সবচাইতে স্টাইলিশ লুকটি এনে দিতে পারে স্নিকার্স। এই ধরনের জুতা পরতে বেশ আরামদায়ক।
মোক্কাসিন : এ ধরনের জুতা সব পোশাকের সঙ্গে মানিয়ে যায়। স্টাইলিশ লুক আর আরামদায়ক অনুভূতি আনতে জুতার তুলনা হয় না। নরম চামড়ার তৈরি এই জুতাগুলো ফিতাসহ এবং ফিতা ছাড়াও পাওয়া যায়। মোজা ছাড়া পরা যায় বলে এই ধরনের জুতা গরমের সময় বেশ উপযোগী। যখন তখন খুলে রাখা যায়।
বোট শু : বোট শু যেকোনো পোশাকের সঙ্গে পরতে পারেন। লেদার কিংবা ক্যানভাসের তৈরি এই জুতার সোল তৈরি হয় রাবার দিয়ে। গরমের সময় মোজাতে বেশি অস্বস্তি বাড়ায়। মোজা ছাড়াই বোট সুগুলো আপনাকে দেবে স্টাইলিশ লুক।
এসপাড্রিলস : গরমের জন্য আরামদায়ক এসপাড্রিল জুতা। যে কোনো পোশাকের সঙ্গে মানিয়ে যায়। নরম পাটের সোলের এই জুতার ওপরের অংশ তৈরি হয় ক্যানভাস দিয়ে। খুবই হালকা ধরনের এবং বাতাস চলাচলের জন্য উপযোগী। জুতাগুলো গরমের জন্য খুবই আরামদায়ক। সহজে পা ঘামে না।
