রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (৫৫) নিহত হয়েছেন। গত বুধবার রাতে বনানীর সৈনিক ক্লাবসংলগ্ন রেললাইনে নোয়াখালীগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নজরুল ইসলাম এ কথা জানান।
এ ছাড়া বিমানবন্দর রেলস্টেশনের ১নং প্ল্যাটফর্ম থেকে অজ্ঞাত এক নারী (৬০) ও বিমানবন্দর টিকিট কাউন্টারসংলগ্ন জায়গা থেকে অজ্ঞাত আরেকজনের (৪৫) লাশ উদ্ধার করা হয়। অসুস্থতার কারণে এ দুজনের মৃত্যু হতে পারে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, গতকাল দুপুরে লাশ তিনটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
