গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালো মেয়ে নিলুফা ইয়াসিন (২৫)। গুরুতর আহত হয়ে তার মা মনোয়ারা বেগম। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের বীরগড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিলুফা ওই গ্রামের মো. মর্তুজার স্ত্রী। মনোয়ায়ারা নুরুল হকের স্ত্রী।
আহত মনোয়ারা বেগমকে চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, “সকালে হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে মা ও মেয়ে বাড়ির পাশে মাঠে থাকা গরু আনতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে নিলুফা মারা যায়। আহত হয় তার মা মনোয়ারা বেগম।
