খ্রিস্টান সম্প্রদায়ের মানববন্ধন

‘যারা ধর্মের নামে মানুষ হত্যা করে তারা মানুষ নয়’

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১২:৪৫ এএম

শ্রীলঙ্কার গির্জায় ও নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে খ্রিস্টান অ্যাসোসিয়েশন বরিশাল। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘কোনো ধর্মই মানুষ হত্যার স্বীকৃতি দেয় না। ধর্ম হচ্ছে মানুষের জীবন পরিচালনার নিদর্শন। যারা ধর্মের নামে মানুষ হত্যা করে তারা মানুষ নয়।’

নরবার্ট দিপু অধিকারীর সভাপতিত্বে এসব ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানানো হয়। এতে বক্তব্য দেন ফাদার বালি, ফাদার মাইকেল মিলন দেওরি, জেসিকা অধিকারী, লিন্টু হালদার, প্রেমানন্দ বিশ্বাস ও রবিন বল্লভ। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন এনজিও পিডিওর নির্বাহী পরিচালক রণজিৎ দত্ত, বাসদ জেলা সভাপতি ডা. মনিষা চক্রবর্তী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত