মা হারালেন এম‌পি অপু

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১০:২৪ এএম

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লী‌গের কার্য‌নির্বাহী ক‌মি‌টির সদস্য ইকবাল হোসেন অপুর মা সৈয়দা আঞ্জুমান নাহার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজ‌নিত রো‌গে আক্রান্ত হ‌য়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

প‌ারিবারিক সূত্র জানায়, শ‌নিবার শরীয়তপুর সদর উপ‌জেলার চন্দ্রপুর ইউনিয়‌নের নিজ গ্রা‌মে এনে জানাজা শেষে পা‌রিবা‌রিক কবরস্থানে দাফন করা হবে অপুর মা সৈয়দা আঞ্জুমানকে। এক মাস আগে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তা‌কে।

শরীয়তপুর সদর উপ‌জেলার চন্দ্রপুর ইউনিয়‌নের দ‌ড়িকা‌ন্দি গ্রামের মৃত অ্যাডভোকেট সুলতানা মিয়ার স্ত্রী সৈয়দা আঞ্জুমান নাহার।

এর আগে শুক্রবার রা‌তে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফসহ নেতারা হাসপাতালে সৈয়দা আঞ্জুমান নাহারের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে আসেন।

পা‌নিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, “শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ইকবাল হোসেন অপু এমপির মা, প্রিয় চাচি সৈয়দা আঞ্জুমান নাহারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত