পুলিশ-জেলে সংঘর্ষের পর কনস্টেবল নিখোঁজ

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১১:১১ এএম

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে পুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে কনস্টেবল মোশারফ হোসেন নিখোঁজ রয়েছেন।

হাইমচর থানার ওসি শেখ মহসীন আলম জানান, হাইমচরের চরকোড়ালিয়ায় রাতে ট্রলারযোগে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে পুলিশ অভিযান চালায়। পথে হাইমচর কলেজঘাট এলাকায় মেঘনা নদী পাড়ে পুলিশ দেখে জাটকা ধরতে থাকা অসাধু জেলেরা হামলা চালায়।

এ সময় জেলেরা পুলিশের উপর লাঠি-বৈঠা দিয়ে হামলা চালায় ও ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলেও কনস্টেবল মোশারফ নিখোঁজ হন।

সকাল থেকে নদীতে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও জেলা পুলিশ যৌথভাবে নদীতে অভিযান চালানো শুরু করলেও এখনো পর্যন্ত মোশারফকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হাইমচর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত