গড়াই নদীতে ভাসমান লাশ

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ০১:০৫ পিএম

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গড়াই নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একে এম আজমল হুদা জানান, শনিবার সকালে গড়াই নদীতে একজনের মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তবে এখনও মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পুলিশ তার পরিচয় ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত