বাংলায় আইএস’র হুমকির খবর ‘ভুয়া’

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ০৮:২০ পিএম

ইসলামিক স্টেট বাংলায় ‘শীঘ্রই আসছি’ লেখা যে পোস্টার প্রকাশ করেছে তা হামলার আগাম ইঙ্গিত- ভারতীয় গণমাধ্যমের এমন খবরকে ভুয়া বলে দাবি করেছেন সুইডেনে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিক তাসনিম খলিল।

শনিবার ভারতীয় গণমাধ্যমে বলা হয়, ‘শীঘ্রই আসছি’ লেখা আইএসের বাংলা পোস্টার থেকে বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গে হামলার আশঙ্কা করছে ভারতীয় গোয়েন্দারা। একটি আইএসপন্থী চ্যানেলে ওই পোস্টারটি প্রকাশিত হয়েছে বলে দাবি করে তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই পোস্টার প্রকাশিত হয় বৃহস্পতিবার রাতে। সেখানে বাংলায় লেখা, ‘শীঘ্রই আসছি...ইনশা আল্লাহ।’

গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বলা হচ্ছে, আইএসের এমন হুমকি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বাংলাদেশ-ভারত। বিশেষ করে শ্রীলঙ্কার ঘটনার পর নড়েচড়ে বসেছে দুই দেশ।

তবে ইনডিপেনডেন্ট ওয়ার্ল্ড রিপোর্ট এর সম্পাদক তাসনিম খলিল শনিবার বিকেলে ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে জানান, ‘‘আইসিসের নতুন একটা অনুবাদ বিভাগ আছে আল মুরসালাত। এদেরই বাংলা বিভাগ নতুন একটা নাশীদ (ধর্মীয় গান) রিলিজ করার আগে তাদের টেলিগ্রাম চ্যানেলে বিজ্ঞাপন দিছিলো: ‘‘শীঘ্রই আসছে ইনশাল্লাহ’’।’’

‘‘সেই বিজ্ঞাপনটা দেখছে টাইমস অফ ইন্ডিয়ার এক মুনশী সাংবাদিক। দেখে নিউজ করে ফেলছে যে আইসিস "শীঘ্রই আসছি’’ বলে বাংলাদেশ আর ইন্ডিয়ায় হামলা করার হুমকি দিছে। এখন ইন্ডিয়ান পেপারের বরাতে এই নিউজ করতেছেন বাংলাদেশের কামেল সাংবাদিকরা।’’

‘এই হইলো অবস্থা।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত