চোর সন্দেহে গণপিটুনিতে ফারুক হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে শহরের রেল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শহরের থানা কাউন্সিলপাড়ার আবু বকর সিদ্দিকীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, রাত ৩টার দিকে শহরের রেল বাজার এলাকার পাঁচটি দোকানে চুরির সময় কয়েকজন যুবককে হাতেনাতে আটক করে স্থানীয়রা। এ সময় অন্যরা পালিয়ে গেলে গণপিটুনির শিকার হন ফারুক। পরে পুলিশ তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফারুকের স্বীকারোক্ততে এ ঘটনায় জড়িত তার দুই সহযোগীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
