রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী। প্রধান তথ্য কর্মকর্তা জয়নাল আবেদীন বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী ব্রুনাই সফরের বিভিন্ন দিক নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেছেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, এই সফরের মাধ্যমে ব্রুনাইয়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে এবং বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।
জয়নাল আরও জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা দুজন পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
