চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচন ২৭ জুলাই

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০২:৫৫ এএম

প্রায় আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন। আগামী ২৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে গত শনিবার জানানো হয়েছে। এবার গঠনতন্ত্র সংশোধনীর মাধ্যমে জটিলতা কাটিয়ে নির্বাচনমুখী হচ্ছেন প্রযোজকেরা।

চলচ্চিত্র প্রযোজক নাসির উদ্দিন দিলু বলেন, ‘আদালতের স্থগিতাদেশ থাকার কারণে অনেক দিন নির্বাচন হচ্ছিল না। এবার তফিসিল ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে অনেক দিন পর প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।’ ২০১১ সালের ১৮ আগস্ট সবশেষ নির্বাচন হয়েছিল সমিতির। ২০১১-১৩ মেয়াদি ওই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয়ী হন যথাক্রমে সোহেল রানা ও ডিপজল। এর পরবর্তী সময়ে কমিটির মধ্যে নানা জটিলতার কারণে আর নির্বাচন হয়নি। সরকারি প্রশাসক দিয়ে পরিচালিত হচ্ছিল এই সমিতি।

২০১৬-২০১৮ মেয়াদি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রশাসক। কিন্তু প্রযোজক সমিতির গঠনতন্ত্র ৯(গ) ধারা দেখিয়ে প্রযোজক নাসির হোসেন হাইকোর্টে রিট করলে নির্বাচন স্থগিত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত