মেষ : ফটকা ব্যবসায় উন্নতি হবে। আত্মীয় ও প্রতিবেশীর শান্ত থাকবে। নিজের সম্মান বজায় থাকবে।
বৃষ : ব্যবসায় নতুন পথের সন্ধান পাওয়া যাবে। আয় বাড়বে। চিকিৎসার জন্য টাকা ব্যয় হবে।
মিথুন : ব্যবসায় উন্নতির যোগ আছে। ভ্রমণ বাতিল করুন। আইন পক্ষে কাজ করবে না।
কর্কট : কাজে অগ্রগতি ও ব্যবসায় লাভ হবে। পুঁজি লগ্নি করা লাভজনক হবে না। স্ত্রীর আয় ভালো হবে।
সিংহ : অধস্তন কর্মচারীরা অশান্তি সৃষ্টি করবে। ভ্রমণে আংশিক লাভ হবে। কর্মক্ষেত্রে দ্বন্দ্ব এড়িয়ে চলুন।
কন্যা : পেটের রোগ বাড়তে পারে। ব্যবসায় নতুন গতি পাবেন। পাওনা অর্থ আদায় হতে পারে।
তুলা : আত্মীয়রা কাজে বিরোধিতা করবে। সন্তানের বিদেশ ভ্রমণের যোগ আছে। বন্ধুরা কাজে সহযোগিতা করবে।
বৃশ্চিক : মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। প্রেম-রোমান্স শুভ। শত্রুরা দমনে থাকবে।
ধনু : আত্মীয়র জন্য খরচ বাড়বে। প্রতিবেশীরা শত্রুতা করে খরচ বাড়াবে। আয় ভালো নয়।
মকর : কর্মে কোনো বাধা নেই। আয় বৃদ্ধি পাবে, আংশিক আয় বাড়বে।
কুম্ভ : মন চঞ্চল থাকবে। পেটের রোগ বাড়তে পারে। ব্যবসা ভালোই চলবে।
মীন : অকারণে খরচ বাড়বে। আয় ও রোগ বৃদ্ধির যোগ আছে। বন্ধুর জন্য ব্যয় বাড়বে।
