সাটুরিয়ায় টুম্পা বসাককে অপহরণচেষ্টার অভিযোগের ভিত্তিতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাটুরিয়া থানা পুলিশের একটি দল গতকাল সোমবার বিকেলে ঢাকার সাভার এলাকা থেকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করে তাকে।
বিষয়টি মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সাটুরিয়া থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করে বলেন, আবদুল খালেক গত শনিবার সাটুরিয়া বসাকপাড়ায় টুম্পা বসাক নামে এক নারীকে অপহরণের চেষ্টা করে। এ সময় বাধা দিলে উভয় পক্ষের ছয়জন আহত হয়। পরে টুম্পার স্বামী দীপক বসাক সাটুরিয়া থানায় অপহরণ ও মারধরের মামলা করেন। এতে আবদুল খালেককে প্রধান আসামি করে শাহিনের নাম উল্লেখ করে অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করা হয়।
