বাচ্চাদের সুস্থ রাখতে যখন-তখন নুডলস নয়

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১০:০২ এএম

বাচ্চাদের খুশি করার ঝটপট ফর্মুলা হলো- ইনস্ট্যান্ট নুডলস তৈরি করা। এই নিয়ে হরহামেশা যে প্রশ্ন শোনা যায়, বাচ্চাদের জন্য কতটা স্বাস্থ্যকর এই খাবার।

বিদেশি একটি সংবাদমাধ্যম বিশেষজ্ঞদের বরাত দিয়ে জানায়, ইনস্ট্যান্ট নুডলস মুখরোচক হলেও ততটা স্বাস্থ্যকর নয়।

বিশেষজ্ঞরা জানান, কোম্পানিগুলো অস্বীকার করলেও ইনস্ট্যান্ট নুডলসে মোনোসোডিয়াম গ্লুটামেটের (এমএসজি) উপস্থিতির কথা উড়িয়ে দেওয়া যায় না। থাকতে পারে ট্রেটবিউটিলহাইড্রোকুইনন (টিবিএইচকিউ)-এর মতো উপাদান।

এগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর। এমএসজি-এর রাসায়নিক ক্রিয়ার ফলে স্নায়ুতন্ত্রের স্থায়ী ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। অন্য দিকে টিবিএইচকিউ ক্ষতি করে লিভারের।

এ ছাড়া সুষম খাবারের সে সংজ্ঞা তার সঙ্গে মানানসই নয় নুডলস। এতে থাকে কার্বোহাইড্রেট ও প্রচুর চর্বি। শুধু কার্বোহাইড্রেট খেলে সব পুষ্টি ঘাটতি মিটে না। এ ছাড়া বেশির ভাগ নুডলস তৈরি হয় ময়দা দিয়ে। ময়দা হজম করা খুব সহজ নয়। এর কারণে কোলেস্টরেলের সমস্যাও তৈরি করতে পারে। দেখা দিতে পারে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস।

তবে কেউ কেউ বলছেন, খাদ্যতালিকা থেকে নুডলস একেবারে বাদ দেওয়ার দরকার নেই। মাঝে মাঝে খাওয়া যেতে পারে। মাসে দুই কী তিন দিন। ময়দার বদলে বেছে নিন আটার নুডলস। আর ইনস্ট্যান্ট নুডলসের চেয়ে সাধারণ চাউমিনই ভালো। সঙ্গে যোগ করুন রংবেরঙের সবজি। তেল ব্যবহার করুন অল্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত