‘ধর্মগুরু’ আশারাম বাপুর ছেলেরও ধর্ষণের দায়ে যাবজ্জীবন

আপডেট : ০১ মে ২০১৯, ০৯:২১ এএম

বাবার মতো পরিণতি হল ভারতের স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপুর ছেলে নারায়ণ সাঁইয়ের। গুজরাটের সুরাটে ধর্ষণের ঘটনায় তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছে। একই অপরাধে তারা বাবাও যাবজ্জীবন সাজা খাটছে।

২০০২ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত আশারাম বাপুর শিষ্যা থাকা সুরাটের এক নারীকে ২০১৩ সালে ধর্ষণ করে নারায়ণ সাঁই। ওই নারী এবং তার বোন দুজনে মিলে পুলিশের কাছে ২০১৩ সালেই অভিযোগ দায়ের করেছিলেন।

ভুক্তভোগীর অভিযোগ, আশারাম বাপুর সুরাটের আশ্রমে থাকার সময় নারায়ণ সাঁই তাকে নিয়মিত যৌন হেনস্তা করত। হরিয়ানার পিপলি থেকে গ্রেপ্তার করা হয় নারায়ণ সাঁইকে।

২০১৩ সালে একটি ধর্ষণের ঘটনায় আশারাম বাপু ও তার দুই সহযোগীকে দোষী সাব্যস্ত করে যোধপুর আদালত। এখন যোধপুর জেলেই যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি ভোগ করছে বিতর্কিত এই ধর্মগুরু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত