রাজশাহীতে ২ জেএমবি সদস্য গ্রেপ্তার

আপডেট : ০১ মে ২০১৯, ০৯:২৫ পিএম

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার দিবাগত রাতে জেলার গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সাতকুন্ডি গ্রামের এরশাদ মোড়লের ছেলে কামাল হোসেন ও দিয়াড়মানিক চক গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম। এদের মধ্যে কামালকে উপজেলার উজানপাড়া এবং সাইফুলকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, ‘গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তিনটি জিহাদি বই, একটি হ্যান্ডনোট, দুটি লিফলেট, একটি মোবাইল, তিনটি সিমকার্ড ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত