ফেনীতে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

আপডেট : ০২ মে ২০১৯, ১১:০৬ পিএম

ফেনীতে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. মর্তুজা মিন্টুকে (৩৮) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ এ আদেশ দেন।

নিহতের স্বজন ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের দমদমা গ্রামের মর্তুজা মিন্টুর সঙ্গে পাশের ছাগলনাইয়া উপজেলার কৈয়ারা গ্রামের মকবুল আহম্মদের মেয়ে রেহানা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে মিন্টু যৌতুকের দাবিতে তার স্ত্রী রেহানা আক্তারের ওপর নানাভাবে নির্যাতন চালাত। ২০১৬ সালের ১৩ জানুয়ারি বেলা সাড়ে ৩টায় মিন্টু তার স্ত্রীকে গলা টিপে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এ ঘটনায় ওইদিন ফেনী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত