ঈদের পর নতুনরূপে মাঠে নামার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। এজন্য তিনি নতুন প্রজন্মকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
গত বুধবার সন্ধ্যায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের ফ্যামিলি নাইট ও সাংবাদিক মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফ আলম দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডান্ডি বার্তা সম্পাদক হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ জজ আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন, র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহিদী ইমরান সিদ্দিকী, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম প্রমুখ।
