স্বাদ বৈচিত্র্যের ইফতার

আপডেট : ০৩ মে ২০১৯, ০২:৩৩ এএম

চেনা স্বাদের ইফতারির রেসিপি দিয়েছেন আলভি রহমান

ডালের বড়া

image

উপকরণ

ছোলার ডাল ২ কাপ, পানি ২ গ্লাস, নারকেল কুচি ১ কাপ, কাঁচামরিচ ৫টি, আদা ১ টুকরা, ধনেপাতা কুচি ১ মুঠো, লবণ ১ চা চামচ, তেল ১ কাপ

যেভাবে তৈরি করবেন

ডাল তিন থেকে চার ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন।

এরপর ধুয়ে পানি ঝরিয়ে ব্লেন্ডারে ডাল, নারকেল কুচি, আদা ও কাঁচা মরিচ পেস্ট করে নিন।

বাটিতে একে একে লবণ, ধনেপাতা মিশিয়ে গোল গোল করে বল বানিয়ে হাত দিয়ে চ্যাপ্টা করে নিন।

এরপর কড়াইয়ের ডুবোতেলে মুচমুচে করে ভেজে পরিবেশন করুন।

ফলের সালাদ

image

উপকরণ

পেয়ারা কিউব আধা কাপ, পেঁপে কিউব আধা কাপ, তরমুজ কিউব আধা কাপ, বাঙ্গি কিউব আধা কাপ, ডালিম দানা এক কাপের চার ভাগের এক ভাগ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, রক সল্ট আধা চা চামচ, অলিভ অয়েল ১ চা চামচ এবং পুদিনা পাতা সাজানোর জন্য ২টি।

যেভাবে তৈরি করবেন

১. সব ফল একসঙ্গে মিশিয়ে নিন।

২. এরপর এর মধ্যে গোলমরিচ গুঁড়া, রক সল্ট এবং অলিভ অয়েল মাখিয়ে নিন।

৩. পরিবেশন পাত্রে ঢেলে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

দই বড়া

image

উপকরণ

ধাপ : ১

পাউরুটি ৪ পিস, ধনেপাতা ২ টেবিল চামচ, পুদিনা পাতা ১ টেবিল চামচ, পানি সিকি কাপ, লবণ সিকি চা চামচ, টালা জিরা গুঁড়ো সিকি চা চামচ।

বড়া তৈরি : পাউরুটি পানিতে ভিজিয়ে ভালো করে চিপে পানি ফেলে দিতে হবে। এখন বাকি সব উপাদান একসঙ্গে মিশিয়ে সুন্দর করে মেখে বড়া তৈরি করে রাখুন। ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে বড়া ভেজে তুলে রাখুন।

ধাপ : ২

টক দই ১ কাপ, চাট মসলা ১ চা চামচ, টালা জিরা গুঁড়ো ১ চা চামচ, লবণ আধা চামচ, চিনি এক কাপের চার ভাগের এক ভাগ, তেঁতুলের চাটনি সিকি কাপ, ধনেপাতার চাটনি সিকি কাপ।

যেভাবে তৈরি করবেন

সব উপাদান একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন।

পরিবেশন পাত্রে ভেজে রাখা বড়াগুলো রেখে ওপরে ব্লেন্ড করা মিশ্রণটি দিয়ে বড়া ১৫ থেকে ২০ মিনিটের মতো ভিজতে দিন।

এরপর পরিবেশন করুন।

হালিম

image

উপকরণ

মসুর ডাল আধা কাপ, মুগ ডাল আধা কাপ, বুটের ডাল আধা কাপ, খেসারি ডাল আধা কাপ, মাষকলাই ডাল আধা কাপ, অরহর ডাল আধা কাপ, পেঁয়াজ কুচি ২ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, দারুচিনি ২ টুকরো, এলাচ ৩টা, তেজপাতা ২টা, পোলাওয়ের চাল আধা কাপ, গমের গুঁড়া আধা কাপ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, আদা কুচি ২ টেবিল চামচ, ধনেপাতা ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, তেল ১ কাপ, লেবুর রস ১ চা চামচ, বিট লবণ আধা চা চামচ, লবণ দেড় চা চামচ, খাসির মাংস ১ কেজি

যেভাবে

তৈরি করবেন

১. পাত্রে তেল গরম করে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে অর্ধেক তুলে রাখুন।

২. এবার এই তেলে খাসির মাংস আদা, রসুন, দারুচিনি, এলাচ, হলুদ, মরিচ ও অন্যান্য মসলা দিয়ে ভালো করে ভুনা করুন।

৩. সব ডাল একসঙ্গে সেদ্ধ করে রান্না করা মাংসের মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করুন।

৪. এবার পোলাওয়ের চাল ও গমের গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন।

৫. পরিবেশনের সময় আদা কুচি, লেবুর রস, পেঁয়াজ বেরেস্তা ওপরে ছড়িয়ে পরিবেশন করুন।

সবজি সালাদ

image

উপকরণ

কাঁচা পেঁপে জুলিয়ান কাট করে কাটা ২ কাপ, শুকনো মরিচ ২টি, টমেটো স্লাইস এক কাপের চার ভাগের এক ভাগ, রসুন কুচি ১ টেবিল চামচ, তালের গুড় কুচি ১ টেবিল চামচ এবং লেবুর রস এক কাপের চার ভাগের এক ভাগ।

যেভাবে তৈরি করবেন

১. হামান দিস্তায় শুকনা মরিচ, রসুন কুুচি ও তালের গুড় কুচি একসঙ্গে দিয়ে থেঁতলে নিন।

২. এবার এতে পেঁপে ও লেবুর রস দিয়ে আবার সামান্য থেঁতলে নিন।

৩. এরপর এর মধ্যে টমেটো স্লাইস মিশিয়ে ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে পরিবেশন পাত্রে সাজিয়ে পরিবেশন করুন।

ছোলা চাট

image

image

উপকরণ

সেদ্ধ কাবুলি ছোলা

১ কাপ, সেদ্ধ আলু

২টা, লবণ সিকি

চা চামচ, গাজর মিহি কুচি এক

কাপের চার ভাগের এক ভাগ,

শসা কুচি ১টা, ধনেপাতা কুচি ১ টেবিল

চামচ, লেবুর রস ১ চা চামচ, চাট মসলা

১ চা চামচ, কাঁচামরিচ কুচি ২টা, টালা জিরা গুঁড়ো ১ চা চামচ, তেঁতুলের চাটনি

২ টেবিল চামচ, ধনেপাতার চাটনি

১ চা চামচ, টক দই সিকি কাপ।

যেভাবে তৈরি করবেন

সব উপকরণ একসঙ্গে আলতো করে মিশিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে পরিবেশন করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত