রাখাইন রাজ্যের গ্রাম্য একটি স্কুলে ছয়জন নিরস্ত্র মানুষকে গুলি হত্যার কথা স্বীকার করেছে মিয়ানমারের সেনাবাহিনী।
বাহিনীর একজন মুখপাত্র বিবিসির কাছে দাবি করেন, ওই ছয় ব্যক্তি সৈনিকদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করছিল।
মিয়ানমার তাদের সংখ্যালঘু আদিবাসী রোহিঙ্গাদের স্বীকৃতি দেয় না। তারা এই সম্প্রদায়কে বাঙালি বা প্রতিবেশী বাংলাদেশের অবৈধ অভিবাসী বলে বর্ণনা করে থাকে। তাদের তাড়াতে গত কয়েক বছর ধরে নির্মম নির্যাতন চালাচ্ছে দেশটি। প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের বিরাট একটা অংশ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। যারা দেশটিতে আছে, তাদের ওপর এখনো নির্যাতন চলছে।
ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন সংবাদ সংস্থা এএফপিকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ২৭৫ জনকে সাময়িকভাবে আটক করে একটি স্কুলে আনা হয়। বৃহস্পতিবার সকালে কয়েকজন নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করতে গেলে গুলি করা হয়। তখন ছয়জন মারা যায় এবং আটজন আহত হয়।
