প্রবল ঘূর্ণিঝড় ফণী শুক্রবার আঘাত হানে ভারতের ওডিশায়। সেখানে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতিও হয়েছে অনেক।
ভারতের লিপন নামে একজন টুইটারে একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন- 'ঘূর্ণিঝড় ফণীর ভয়ঙ্কর প্রভাব, সবাই নিরাপদে থাকুন'।
ওই ভিডিওতে দেখা যায়, উড়িশ্যায় একটি স্কুলবাস দাঁড়ানো অবস্থায় ছিল। এমন সময় ঘূর্ণিঝড় ফণী এসে সেই বাসটিকে উড়ে নিয়ে যাচ্ছে। কয়েকবার উল্টানোর পর সেই বাসটিকে উড়ে নিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ফণী।
তাণ্ডবলীলার পাশাপাশি একাধিক বিপর্যয় মোকাবিলার ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
