রাজধানীর নিউমার্কেট ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার এলাকায় মৎস্য আড়তে বিক্রিনিষিদ্ধ ফরমালিনযুক্ত রং দিয়ে মাছ বিক্রির সময় একজনকে জরিমানা করেছে র্যাব-২। গতকাল র্যাব ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে বিভিন্ন আড়তে তল্লাশিও করেছে।
র্যাব-২-এর উপপরিচালক মেজর মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারের ৭-৮টি মাছের আড়তে ফরমালিনযুক্ত রং আছে কি না পরীক্ষা করা হয় এবং তাতে একটি মাছের আড়তের বোয়াল মাছের ভেতর ফরমালিনযুক্ত রং পাওয়া যায়। মাছের আড়তদার মো. সাইদুলকে ১০ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।
