রাজশাহীতে দুদক কমিশনার

দুর্নীতি মোকাবিলায় চাই সামাজিক প্রতিরোধ

আপডেট : ০৬ মে ২০১৯, ১২:৪০ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সরকারি প্রচেষ্টার পাশাপাশি সামাজিক প্রতিরোধ জরুরি। গতকাল রবিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংস্থাটির শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটি অ্যাওয়ার্ড-২০১৮ বিতরণ, মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের লোভ বেড়েছে। আমরা ভালো শিক্ষাগ্রহণ করছি না। দুর্নীতি প্রতিরোধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিচের কর্মীদের দিকে নজর রাখতে হবে।’ বর্তমানে দুর্নীতির শাস্তির হার ৭০ শতাংশ। এটাকে শতভাগ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনওয়ার হোসেনের সভাতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ডিআইজি এ কে এম হাফিজ আক্তার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সাজিদ হোসেন ও জেলা প্রশাসক এস এম এ কাদের। শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইয়াহিয়া মোল্লা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত