ফিলিস্তিনের গাজায় গত শুক্রবার থেকে বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েল। অব্যাহত হামলায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
দু-এক বছর পর পরই গাজায় বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করে থাকে দখলদার দেশটি। উদ্দেশ্য হলো গাজার অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া।
সর্বশেষ অভিযানেও সে লক্ষ্যে একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল। মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বহুতল ভবনগুলো। হামলা থেকে রক্ষা পাচ্ছে না আবাসিক টাওয়ারগুলোও।
একবার যুদ্ধের ধ্বংসযজ্ঞ কাটিয়ে ওঠার আগেই ফের হামলা করে বসে ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনিরা যাতে শক্তিশালী অবকাঠামো তৈরি করতে না পারে সেজন্য এ কৌশল নিয়ে থাকেন যুদ্ধবাজ ইসরায়েলি নেতারা।
শুক্রবার নতুন করে অভিযান শুরু পর এক কৌশল বাস্তবায়ন করছে ইসরায়েল। ইতোমধ্যে ২০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরায়েলি সেনাবাহিনী। বেশ কয়েকটি বহুতল ভবন গুঁড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।
হামলা থেকে রক্ষা পায়নি তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদলুর গাজা অফিসও। গুঁড়িয়ে দেওয়া হয়েছে সংবাদমাধ্যমটির ভবনটি।
