কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় হামলা থামাল ইসরায়েল

আপডেট : ০৬ মে ২০১৯, ০৫:৪৪ পিএম

তিন দিন ধরে পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও গাজা কর্তৃপক্ষ।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে গাজায় সর্বশক্তি দিয়ে হামলা চালায় দেশটি। বিপরীতে রকেট হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধী যোদ্ধারা।

আল জাজিরা জানায়, উত্তর ইসরায়েল ও গাজায় পাল্টাপাল্টি হামলার পর সোমবার যুদ্ধবিরতিতে গেছে দুই পক্ষই। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, দুপুর দেড়টায় ইসরায়েলের সঙ্গে তারা একটি চুক্তি পৌঁছেছেন।

গত তিন দিনের হামলায় গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল। দেশটির সামরিক সেনার হামলায় নিহত হন ২৭ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে রয়েছেন গর্ভবতী মা, চারমাস বয়সী শিশুও।

ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধাদের পাল্টা রকেট হামলায় নিহত হয়েছে চার ইসরায়েলি।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে সম্মত হয় দুই পক্ষই। ফলে সোমবার দুপুরের পর গাজায় নতুন করে ইসরায়েলি হামলা হয়নি।

তবে চুক্তির ব্যাপারে এখনো কিছু জানায়নি ইসরায়েল।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত