সিদ্ধিরগঞ্জে সয়াবিন তেল কারখানাকে জরিমানা

আপডেট : ০৬ মে ২০১৯, ১১:৫৯ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় টিকে গ্রুপের সুপার ওয়েল রিফাইনারি লিমিটেড (পুষ্টি সয়াবিন তেল) কারখানায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকা জরিমানা করেছে।

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের আদালত গত রবিবার রাত সাড়ে ৯টায় এ অভিযান চালায়। এ সময় আধা লিটারের ১ হাজার ৭০৩ বোতল এবং ২৪ কার্টন পুষ্টি তেলসহ একটি পিকআপও জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার খাইরুল ইসলাম ও র‌্যাব-১০-এর সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, বাজারে অবিক্রীত মেয়াদোত্তীর্ণ তেল ফেরত এনে পাইপলাইনে ঢুকিয়ে নতুন করে বোতলজাত করা ও কোয়ালিটি কন্ট্রোল ল্যাবে ৮০ ভাগ রাসায়নিক পদার্থের মেয়াদোত্তীর্ণ পাওয়ায় ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটিকে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত