নাইকো দুর্নীতি মামলা

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৯ মে

আপডেট : ০৭ মে ২০১৯, ০২:১৩ এএম

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আগামী ১৯ মে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন। এদিন খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি।

২০১৫ সালের ৩০ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বিএনপি চেয়ারপারসন। বিচারক তার জামিনের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের দিন ঠিক করেন। নাইকো দুর্নীতি মামলার বৈধতা নিয়ে খালেদা জিয়ার রিট আবেদন গত বছরের ১৮ জুন খারিজ করে দেয় হাইকোর্ট। সেই সঙ্গে মামলার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীকে দুই মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয় আদালত। বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্টের বেঞ্চ ওই নির্দেশ দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত