জেল ফেরত বাবাকে পেয়ে সাংবাদিক কন্যার উচ্ছ্বাস

আপডেট : ০৭ মে ২০১৯, ১২:১৭ পিএম

বাবা কোথায়, মেয়েকে এই প্রশ্নের উত্তর দিতে পারতেন না রয়টার্সের সাংবাদিক ওয়া লোনের স্ত্রী। মেয়ে এক সময় বুঝতে শুরু করে, বাবার কিছু একটা হয়েছে। বাবা আর কোনো দিন ফিরবে কি ফিরবে না, এই শঙ্কায় তার দিন কাটার মুহূর্তে মঙ্গলবার খবর আসে, বাবা আসছে!

রয়টার্স জানিয়েছে, ৫০০ দিনের বেশি কারাগারে কাটিয়ে পরিবারকে কাছে পেয়ে এদিন দুই সাংবাদিক আপ্লুত হয়ে পড়েন। জেলগেটের বাইরে তাদের মেয়েরা বাবাকে জড়িয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে।

মিয়ানমারে রয়টার্সের জন্য কাজ করা দুই সাংবাদিক ওয়া লোন এবং কিয়াও দেশটির রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় মুক্তি পেয়েছেন।

সে দেশের নতুন বছর শুরু হওয়ার সময় অনেক বন্দীকে একসঙ্গে রাজক্ষমায় মুক্তি দেওয়া হয়। তাদের সঙ্গেই এদিন ‘নতুন জীবন’ পেলেন ওই দুই কলম সৈনিক।

রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে গত সেপ্টেম্বরে দুজনের সাত বছর জেল হয়।

এক প্রতিবেদনে দুজন দাবি করেন, ২০১৭ সালের অভিযানে ১০ জন রোহিঙ্গাকে হত্যা করে মিয়ানমার সেনাবাহিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত