ফরিদপুরে পাসের হারে শীর্ষে জিলা স্কুল

আপডেট : ০৮ মে ২০১৯, ০১:০৩ এএম

ফরিদপুরে এসএসসি পরীক্ষায় পাসের হারে এগিয়ে আছে ফরিদপুর জিলা স্কুল। তবে পাসের হারের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও জিপিএ ৫-এ এগিয়ে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। গত সোমবার দেশের সব শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমনা পরীক্ষার ফল প্রকাশিত হয়।

ফরিদপুর জিলা স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় ২৩১ জন ছাত্র অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২২৫ জন। অকৃতকার্য হয়েছে ছয়জন। পাসের হার ৯৭ দশমিক ৪০। জিপিএ ৫ পেয়েছে ৮৩ জন। জিলা স্কুলে সাধারণত অকৃতকার্য হতে দেখা যায় না। এ ব্যাপারে জিলা স্কুলের প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাস বলেন, এবার জিপিএ ৫ কম। তা ছাড়া এ বিদ্যালয়ের ছাত্র ফেল করবে এটা মেনে নেওয়াও কষ্টকর।

অন্যদিকে ফরিদপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জিপিএ ৫ পেয়েছে ১০৩ জন ছাত্রী। এ বিদ্যালয় থেকে এ বছর পরীক্ষা দিয়েছে ২৫৫ জন। এর মধ্যে পাস করেছে ২৪৩ জন। ফেল করেছে ১২ জন। পাসের হার ৯৫ দশমিক ২৯ ভাগ।

ফরিদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা খানম বলেন, ‘পাসের হার কিছুটা কম হলেও জিপিএ ৫-এর দিক থেকে আমরাই জেলার সেরা। এ নিয়ে গর্ববোধ করা যেতেই পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত