ভারতে দলিত যুবককে নির্যাতন, খাওয়ানো হলো 'মল'

আপডেট : ০৮ মে ২০১৯, ০৪:৫৬ পিএম

ভারতের তামিলনাড়ুর মাদুরাইয়ের তিরুবন্দুতুরাই গ্রামে এক দলিত যুবককে নির্যাতনের পর খাওয়ানো হলো মানুষের মল। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, ওই যুবককে বেঁধে রেখে তার গায়ে প্রস্রাব করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

দলিত যুবক জানায়, কাল্লার সম্প্রদায়ের মানুষ হওয়ায় তাকে জোর করে মল খাওয়ানো হয়। 

বুধবার সাংবাদিকদের কল্লিমালাই নামে ওই যুবক জানান, শক্তিভেলে, রাজেশ ও রাজকুমার তিন বছর আগের একটি সাম্প্রদায়িক হামলার বিরোধিতা করায় এবং থানায় অভিযোগ দেওয়ায় তাকে টার্গেট করে।   

তিনি বলেন, ২৮ এপ্রিল বাড়ি ফেরার পথে দলিত ব্যক্তিকে একটি কাঠের গুঁড়ি ছুড়ে মারে উচ্চবর্ণের । টাল সামলাতে না পেরে মোটর সাইকেল থেকে পড়ে গেলে লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে দু’জন।

রাজেশ ও রাজকুমার লোকটিকে চেপে ধরেছিল, আর তখন জোর করে তার মুখে মানুষের মল ঢুকিয়ে দেয় শিক্তিভেল। দলিত ব্যক্তিকে বেঁধে রেখে তার উপর মূত্রত্যাগও করা হয় বলে অভিযোগ।

পরে কল্লিমালাইকে কোট্টুর থানায় নিয়ে যাওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিতে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত