সেপটিক ট্যাংকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৮ মে ২০১৯, ১০:৪৪ পিএম

দিনাজপুরের কাহারোল উপজেলার ইসাইল চৌধুরীপাড়া গ্রামের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ট্যাংকে পড়ে দুজন নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটেছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে কাহারোল উপজেলার ইসাইল চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দুই নির্মাণ শ্রমিক হলেন জেলার বিরল উপজেলার ঝিনাইকুড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে আবদুল খালেক ওরফে বাকী (৪২) ও একই এলাকার আজমল হকের ছেলে নাসিম হাবিব (২৫)।

কাহারোল থানার ওসি আইয়ুব আলী জানান, ইসাইল চৌধুরীপাড়ার শমসের আলীর বাড়িতে সেপটিক ট্যাংকের কাজ করার সময় অসাবধানবশত ট্যাংকের ভেতরে দুই শ্রমিক পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত