কাজে দায়িত্ব বাড়বে কন্যার, আয় ও সংসারে সম্মান বাড়বে মীনের

আপডেট : ০৯ মে ২০১৯, ০৯:১৬ এএম

মেষ : ব্যবসায় নতুন পুঁজি বিনিয়োগ লাভজনক হবে। বিদ্রোহী আত্মীয়দের দমন করা সহজ হবে। আয় বাড়বে।

বৃষ : খরচ নিয়ে সংসারে ঝগড়া বাধতে পারে। আত্মীয়রাও এতে জড়িয়ে পড়বে। নিজে দূরে থাকার চেষ্টা করুন।

মিথুন : বাড়ি তৈরির চেষ্টা সফল হতে পারে। অধীনস্থরা সবাই সহযোগিতা করবে। আয় শুভ, তবে স্বাস্থ্যের দিকে নজর রাখুন।

কর্কট : ব্যবসায় বিনিয়োগ শুভ, তবে মানসিক চাপ বাড়তে পারে। কর্মক্ষেত্রে ভালো গ্রাহক পাওয়া যাবে।

সিংহ : রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সহকর্মীরা সর্বত্র সাহায্য করবে। যন্ত্রপাতি থেকে আয় বাড়বে।

কন্যা : কাজে দায়িত্ব ও পরিশ্রম বাড়বে। পরিবারের সদস্যদের বিশ্বাস করা ঠিক হবে না। নয়া পরিকল্পনায় সাফল্য আসবে।

তুলা : প্রতিপক্ষের কর্মতৎপরতায় কাজের সূত্রে দ্বন্দ্ব দেখা দিতে পারে। কাজে উন্নতি ব্যাহত হতে পারে। ধৈর্য ধরে চেষ্টা করুন।

বৃশ্চিক : পাওনা টাকা ভেঙে ভেঙে আদায় হবে। স্নায়ুরোগ বাড়তে পারে এবং অস্ত্রোপচার হতে পারে। চাকরিতে খুব ভালো উন্নতি নেই।

ধনু : ব্যবসায় এখনই লাভ হবে না। প্রতিদ্ব›দ্বীরা সব কাজে বাধা সৃষ্টি করতে পারে। জমির দালালির ব্যবসা ভালো হবে।

মকর : নানা রোগ-ভয় যোগ আছে। আত্মীয়রা সহযোগিতা করলে ব্যবসায় সফলতা লাভ হবে। উপার্জন মোটামুটি ভালো থাকবে।

কুম্ভ : আয় বাড়বে এবং সংসারে শান্তি আসবে। দালালি ব্যবসায় সফলতা আসবে। নিজে জমির মালিক হতে পারবেন।

মীন : ডায়াবেটিস রোগ বাড়তে পারে। জমি লাভ হতে পারে। আয় ও সংসারে সম্মান বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত