অর্থের বিনিময়ে ‘নগ্ন ভিডিও চ্যাটিং’ তিনজন গ্রেপ্তার

আপডেট : ১০ মে ২০১৯, ১২:৫৬ এএম

রাজশাহীর গোদাগাড়ীতে অর্থের বিনিময়ে ‘নগ্ন ভিডিও চ্যাটিং’ চক্রের দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ১১টার দিকে পৌরসভার মেডিকেল মোড়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট শিমুল আকতার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে এক মাসের কারাদ- দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

দ-প্রাপ্তরা হলো নাটোরের আলাইপুরের মেহেদী হাসান (২৫), চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামের হাবিবা খাতুন (১৮) ও দুর্গাপুর গ্রামের সুরভী বেগম (১৮)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি, ভিডিও টিজার পোস্ট করে গ্রাহক আকর্ষণ করে আসছিল। ইন্টারনেটে ছেড়ে দেওয়া তাদের ৩৫টি মোবাইল ফোন নম্বর রয়েছে। বিকাশে টাকা নিয়ে ভাইবার, ইমো, ম্যাসেঞ্জারে নগ্ন ভিডিও চ্যাটিং করে চক্রটি। এই চক্রের মূল হোতা মেহেদী হাসান। তার সহযোগী হিসেবে কাজ করত ওই দুই তরুণী।

গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, ‘তিন মাস আগে মেহেদী হাসান এবং ওই দুই তরুণী গোদাগাড়ী পৌরসভার মেডিকেল মোড় এলাকার মজিবুর রহমান মাস্টারের বাড়িতে দুটি কক্ষ ভাড়া নেয়। বাড়ি থেকে তারা বাইরে বের হতো না। সন্দেহ হওয়ায় এলাকার কয়েকজন বাসিন্দা বিষয়টি পুলিশকে জানায়। এরপর বুধবার রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আরো বলেন, ‘আমরা সেখানে গিয়ে তাদেরকে অশ্লীল ভিডিও চ্যাটিং করা অবস্থায় হাতেনাতে ধরি। বিদেশি বিভিন্ন সাইটে তারা ঘণ্টা অনুযায়ী চুক্তিভিত্তিক নগ্ন চ্যাটিং করত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত