১০ দিন আগে জামিন পেলেও মুক্তি মেলেনি যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর। গতকাল বৃহস্পতিবার তার পরিবারের সদস্যরা দেশ রূপান্তরকে অভিযোগ করে জানান, টুকুর জামিন সংক্রান্ত সব কাগজপত্র মুন্সীগঞ্জ কারা কর্তৃপক্ষকে দেওয়া হলেও রাজধানীর পল্টন মডেল থানার দুটি মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে পল্টন মডেল থানার ওসি মাহমুদুল হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘ব্যস্ত আছি। এ বিষয়ে পরে কথা বলব।’
পরিবারের সদস্যরা জানান, ১০ দিন আগে হাইকোর্ট থেকে টুকুর জামিন হয়। সে হিসেবে পরিবারের সদস্যরা গিয়েছিলেন মুন্সীগঞ্জ কারাগারে। কিন্তু পল্টন থানার দুটি মামলায় নতুন করে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
