ছুটির দিনে রোগীদের চিকিৎসা করেন ভুটানের প্রধানমন্ত্রী

আপডেট : ১০ মে ২০১৯, ০৫:৫৬ পিএম

প্রধানমন্ত্রী হয়েও ছুটির দিনে রোগীদের চিকিৎসা করেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। গত শনিবার দেশটির ‘জিগমে দরজি ওয়াংচুক হাসপাতালে’ এক রোগীর সফল সার্জারি করেন তিনি।

বার্তা সংস্থা এএফপিকে ভুটানের প্রধানমন্ত্রী বলেন, কেউ গলফ খেলে, কেউ তিরন্দাজি করে কিন্তু আমি মানুষের সেবা করতে পছন্দ করি। আমি আমার ছুটির দিনগুলো এখানে (হাসপাতালে) কাটাই।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে শিক্ষানবিশ ও চিকিৎসকদের পরামর্শ দেন, শনিবার রোগী দেখেন এবং রবিবার পরিবারকে সময় দেন শেরিং।

চিকিৎসকের পোশাক পড়ে হাসপাতালে ব্যস্ত সময় পাড় করেন শেরিং। প্রধানমন্ত্রীর উপস্থিতি বাড়তি কোন সমস্যা তৈরি করে না বা মনোযোগও তৈরি করে না। ওই হাসপাতালের নার্স ও অন্যরা যে যার মতো কাজ করে যান।

প্রায় সাড়ে ৭ লাখ লোকের দেশ ভুটানে গত বছর প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন লোটে শেরিং।

উল্লেখ্য, বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজে ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হন লোটে শেরিং। এরপর এমবিবিএস পাশ করে জেনারেল সার্জারি নিয়ে শেরিং এফসিপিএস করেছিলেন ঢাকাতেই।

ময়মনসিংহ মেডিকেলের পাশাপাশি কিছুদিন হাতে কলমে কাজ করেছেন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজেও। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত