রংপুরের বদরগঞ্জে মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছেন। গতকাল শনিবার দুপুরে পৌর শহরের হক সাহেবের মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জরুরি সভা শেষে কর্মবিরতির ঘোষণা দেন দর্জি শ্রমিক সমিতির সভাপতি ফয়জার রহমান।
এ সময় সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, বর্তমান বাজারমূল্যের সঙ্গে সঙ্গতি রেখে মজুরি বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও মালিকরা তাতে কর্ণপাত করছেন না। এ কারণে শ্রমিকরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
