‘আগামীতে সৎ পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের রাজনীতিবিদরা আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবখানে এমন রাজনীতিকদের প্রাধান্য দেওয়া হবে। কোনোভাবেই দলে বিতর্কিতদের রাখা হবে না।’
বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে চুয়াডাঙ্গায় দলের বিশেষ বর্ধিত সভায় এমন ধারণা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ বর্ধিত সভার আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। মূলত আগামী সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গায় বর্ধিত সভার মধ্য দিয়ে জেলায় বর্ধিত সভা কার্যক্রম শুরু করল আওয়ামী লীগ। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বর্ধিত সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা বিভাগীয় সাংগাঠনিক দায়িত্বপ্রাপ্ত আব্দুর রহমান। এর আগে, বর্ধিত সভার উদ্বোধন করেন দলের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, আমিরুল আলম মিলন, পারভিন জামান কল্পনা ও চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সহ-সভাপতি হাজী আলী আজগার টগর এমপি (চুয়াডাঙ্গা-২)।
