বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত গতকাল রবিবার চার দিনের এক সরকারি সফরে সুইডেন গেছেন। সফরে তিনি সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মিলিটারি সিমুলেটশন শিক্ষা ও প্রশিক্ষণে (আইটিইসি) অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, আইটিইসি একটি বাৎসরিক ফোরাম যেখানে সামরিক, শিক্ষা এবং অ্যাকাডেমিয়া প্রতিনিধি আন্তর্জাতিক প্রশিক্ষণ, শিক্ষা ও সিমুলেশন সেক্টর সম্পর্কিত জ্ঞান শেয়ার করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানবাহিনীপ্রধান সুইডেনে অবস্থানকালে সুইডিশ আর্মড ফোর্স ও সুইডিশ ইয়ার ফোর্সের সঙ্গে মতবিনিময় করবেন।
×
