খুলনা ও যশোরের ১৬ উপজেলা চেয়ারম্যান শপথ নিলেন

আপডেট : ১৪ মে ২০১৯, ১২:৫৮ এএম

খুলনা ও যশোর জেলার ১৬ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। গতকাল সোমবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে তাদের শপথ পাঠ করান কমিশনার লোকমান হোসেন মিয়া।

খুলনার স্থানীয় সরকার বিভাগের পরিচালক হোসেন আলী খোন্দকারের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুবাস চন্দ্র সাহা, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রমুখ। এ সময় বক্তারা নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সততা, নিষ্ঠা ও সরকারের নির্দেশনা মোতাবেক কল্যাণকর উপজেলা গড়ে তোলার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত