কুষ্টিয়ায় মাদক মামলায় দম্পতির যাবজ্জীবন

আপডেট : ১৪ মে ২০১৯, ১২:৫৯ এএম

কুষ্টিয়ার কুমারখালী থানার একটি মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুর ১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী দম্পতির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন কুমারখালী উপজেলার খোদ্দভালুকা গ্রামের হবিবর (৫০) এবং তার স্ত্রী জোছনা খাতুন (৪২)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত