ধর্ষণের বিচার দেওয়ায় ফের ধর্ষণ চেষ্টা, আটক ১

আপডেট : ১৪ মে ২০১৯, ০৯:২৬ পিএম

পটুয়াখালীর কুয়াকাটায় এক কিশোরীকে (১৬) ধর্ষণের চেষ্টাকালে এক জেলেকে স্থানীয়রা হাতেনাতে ধরে আটক করেছে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই রাতেই ধর্ষিতাকে উদ্ধার করে এবং অভিযুক্ত ধর্ষক সোহেল গাজীকে (২৫) আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় মঙ্গলবার মহিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষিতা ওই কিশোরীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

মহিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, কুয়াকাটার মম্বিপাড়া গ্রামের ওই কিশোরীকে রবিবার রাতে প্রথম দফা ধর্ষণ করে একই এলাকার এক সন্তানের জনক জেলে সোহেল গাজী। ধর্ষিতা ওই কিশোরী বিষয়টি স্থানীয় ইউপি সদস্য দুলাল সিকদার’র কাছে অভিযোগ দেয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোমবার গভীর রাতে ওই কিশোরীকে একা পেয়ে সোহেল গাজি পুনরায় ধর্ষণ করতে গেলে স্থানীয়রা তাকে ধরে ফেলে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, আটককৃত সোহেল গাজি কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত