সুবর্ণচরে ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ১৪ মে ২০১৯, ১০:৩১ পিএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বর গ্রামে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। চরজব্বর থানার ওসি (তদন্ত) ইব্রাহীম খলিল জানান, গত সোমবার ইফতারের একটু আগে পল্লী বিদ্যুতের খুঁটি বসানোকে কেন্দ্র করে প্রথমে আপন বড় ভাই অজিউল্যা (৩৮) ও ছোট ভাই সোহেলের স্ত্রীদের মধ্যে ঝগড়া বাধে। পরে দুই ভাই ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে ছোট ভাই সোহেল ধারালো ছুরি দিয়ে বড় ভাই অজিউল্যাকে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে চরজব্বর থানার পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে পুলিশ সুপার ইলিয়াস শরীফ বলেন, আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত